বাংলাদেশ 4:41 pm, Saturday, 24 October 2026
[gtranslate]

যশোর-বেনাপোল সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন। অপর দুই নিহত ব্যক্তির একজন শংকরপুরের আরিফুল ইসলাম জয়। আহতরা হলেন একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একই মোটরসাইকেলে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

অপর মোটরসাইকেলটি বেনাপোল থেকে যশোরের দিকে আসছিল। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তাঁদের মধ্যে সিয়াম হোসেন একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। অপর দুজন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের আরোহী বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

বিষয়টি নিয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, বারান্দীপাড়ার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয়ের আইডি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তবে, তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

এখানে আপনার বিজ্ঞাপন দিন

চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশ নিজেই মামলা করতে পারবে

যশোর-বেনাপোল সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

প্রকাশ 03:56:27 pm, Saturday, 24 October 2026