Dhaka সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বদেশের দুশমন

কনক কুমার প্রামানিক
  • প্রকাশের সময় ০৩:৪৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ১৩৩ বার দেখা হয়েছে
রক্তের দামে কেনা আমার স্বপ্নের স্বাধীনতা
লাখো প্রানে অর্জন সে, নয়কো লৌকিকতা।
স্বাধীনতা কিনতে গিয়ে দেশটা ভাসে বন্যায়
রাক্ষুসের অত্যাচারে রোল পড়ে যে কান্নায়।
মা বোনেরা লাঞ্চিত হয়ে, হারায় নিজ সম্ভ্রম
নরপশু হায়েনা ওরা কীটের থেকে নয় কম।
পুড়িয়ে দেয় বাড়িঘর কত রাজাকারের দল
পাক প্রেমিক দুশমনদের হয়নি মনের বদল।
রক্তে ওদের মিশে আছে হায়েনাদের রক্ত
চক্ষুলজ্জা নেই কোন আজও ওদের ভক্ত।
এদেশ আমার পূণ্যভূমি রক্তে ভিজে খাঁটি
দুশমনরা কলুষিত করে আজও এই মাটি।
সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

স্বদেশের দুশমন

প্রকাশের সময় ০৩:৪৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
রক্তের দামে কেনা আমার স্বপ্নের স্বাধীনতা
লাখো প্রানে অর্জন সে, নয়কো লৌকিকতা।
স্বাধীনতা কিনতে গিয়ে দেশটা ভাসে বন্যায়
রাক্ষুসের অত্যাচারে রোল পড়ে যে কান্নায়।
মা বোনেরা লাঞ্চিত হয়ে, হারায় নিজ সম্ভ্রম
নরপশু হায়েনা ওরা কীটের থেকে নয় কম।
পুড়িয়ে দেয় বাড়িঘর কত রাজাকারের দল
পাক প্রেমিক দুশমনদের হয়নি মনের বদল।
রক্তে ওদের মিশে আছে হায়েনাদের রক্ত
চক্ষুলজ্জা নেই কোন আজও ওদের ভক্ত।
এদেশ আমার পূণ্যভূমি রক্তে ভিজে খাঁটি
দুশমনরা কলুষিত করে আজও এই মাটি।