প্রকাশের সময়
১১:৫৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
/
৯৭
বার দেখা হয়েছে
সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে ভোজ্য তেল অবৈধভাবে মজুদের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। বুধবার (৮ এপ্রিল) দুপুরে পরিচালিত অভিযানে মেসার্স হাজী ট্রেডার্স ও সাধু স্টোর নামের দুটি প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ হোসেন। আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে তেল মজুদের দায়ে মেসার্স হাজী ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং সাধু স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোজ্য তেলের দাম বাড়ানোর অপচেষ্টা ঠেকাতে জেলা প্রশাসন, র্যাব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, এ ধরনের অবৈধ মজুদ ও বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।