Dhaka সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৯:৪৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • / ১০০ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি কল্যাণ সমিতি, সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংগঠনের সাবেক সভাপতি মোঃ আব্দুর রব ওয়ার্ছী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ডাঃ এ. কে. এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরা হয় এবং তাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার প্রদান করা হয়। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শেখ আব্দুল মান্নান ও মোহাম্মদ আলী সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবু হাফিজ ফসিউদ্দিন, কোষাধ্যক্ষ কাজী আমজাদ বারী, যুগ্ম কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা) প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কমিটির নির্বাহী সদস্যর মোঃ আজিজুর রহমান, মোঃ হাবিবুল্যাহ, মোঃ অলিদ আলী, মোঃ আব্দুর রশীদ সরদার, মোঃ মনির উদ্দীন, মোঃ মুনসুর আলী, মোঃ ওসমান আলী, অমল কুমার মিত্র, একেএম আলী নেয়াজ এবং মোঃ আবুল কালাম। অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের কল্যাণ, অধিকার রক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নব-নির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান। তারা সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। শেষে নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে সকল সদস্যদের সহযোগিতা কামনা করা হয় এবং সংগঠনের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক

প্রকাশের সময় ০৯:৪৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬