Dhaka রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নজরদারি জোরদারের সিদ্ধান্ত

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় ১০:২৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / ৫২ বার দেখা হয়েছে

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ আফরোজা আক্তার।

সভায় জানানো হয়, গত বছরের তুলনায় চলতি বছরের মার্চ মাসে জেলায় প্রায় দেড়গুণ বেশি জ্বালানি তেল সরবরাহ হয়েছে। তবে সরবরাহ স্বাভাবিক রাখতে নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জ্বালানি তেলের অবৈধ মজুদদারির বিরুদ্ধে অভিযান জোরদার, যানজট নিরসনে নির্দিষ্ট বাসস্টপ চিহ্নিতকরণ, মাদকবিরোধী অভিযান জোরদার, সুন্দরবনে জলদস্যু দমনে কার্যক্রম বৃদ্ধি এবং সরকারি খাস জমি উদ্ধারে কঠোর পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তব্য দেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, অতিরিক্ত পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম এবং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ প্রমুখ।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নজরদারি জোরদারের সিদ্ধান্ত

প্রকাশের সময় ১০:২৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬