পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে ব্যাজ পরালেন পুলিশ সুপার
Abdur Rahman
প্রকাশের সময়
১০:১৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
/
৩০
বার দেখা হয়েছে
সাতক্ষীরায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল থেকে এএসআই (নিঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মো. চয়ন আলীকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম। বুধবার (২৯ এপ্রিল) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ র্যাংক ব্যাজ পরানো হয়। এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে নতুন দায়িত্ব যথাযথ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, পদোন্নতির মাধ্যমে দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে যায়। জনগণের সেবায় আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।