Dhaka মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৫:৪১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / ১৯২ বার দেখা হয়েছে

ছোট শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর প্রাণবন্ত পদচারণায় মুখর হয়ে উঠেছে সাতক্ষীরা স্টেডিয়াম। রঙিন জার্সি, করতালি আর উৎসবমুখর পরিবেশে বুধবার (২৯ এপ্রিল) শুরু হয়েছে তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। বুধবার (২৯ এপ্রিল) সকালে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। এ সময় মাঠজুড়ে শিক্ষার্থী, অভিভাবক ও দর্শকদের উচ্ছ্বাসে উৎসবের আবহ তৈরি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম। আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের নায়েবে আমীর মো. নূরুল হুদা, সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান এবং একুশে টেলিভিশনের প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা ও পৌরসভা পর্যায়ের প্রতিযোগিতা শেষে জেলার চ্যাম্পিয়ন দলগুলো এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। বালক ও বালিকা—দুই বিভাগেই বিভিন্ন উপজেলার দল মাঠে নেমেছে।

উদ্বোধনী দিনে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়। বালক বিভাগে আশাশুনির আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দেবহাটার টাউন শ্রীপুরকে হারায়। কালিগঞ্জের গনেশপুর ৫-২ গোলে কলারোয়ার কয়লাকে পরাজিত করে। ভাড়ুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭-৬ গোলে হরিণনগর হাটখোলাকে হারায়।

বালিকা বিভাগে কালিগঞ্জের এনএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে কলারোয়ার মেহমানপুরকে হারায়। দেবহাটার হাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬-৫ গোলে আশাশুনির সরাপপুরকে পরাজিত করে এবং পূর্ব মিরগাং ৪-০ গোলে ছয়ঘরিয়াকে হারায়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সহিষ্ণুতা গড়ে তোলে। এ ধরনের আয়োজন তাদের সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে। আগামী ১ মে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ প্রতিযোগিতা।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের সময় ০৫:৪১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬