উন্নয়ন ও জনকল্যাণে পেশাজীবীদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক
- প্রকাশের সময় ০৪:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ২৪ বার দেখা হয়েছে
হাফিজুল ইসলাম: সাতক্ষীরায় নবাগত জেলা প্রশাসক মিজ কাউসার আজিজের সঙ্গে জেলা পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও সাংবাদিকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার উন্নয়ন ও জনকল্যাণে পেশাজীবীদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। নবাগত জেলা প্রশাসক উপস্থিত অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলার উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। সভায় বক্তারা জেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


























