Dhaka রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাহিত্য, নাটক ও গানে নিজস্ব অবস্থান গড়েছেন রাজীব মণি দাস

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৬:০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / ১৬ বার দেখা হয়েছে

রাজীব মণি দাস

বাংলা সাহিত্য, নাটক ও গানের অঙ্গনে বহুমাত্রিক কাজের মাধ্যমে পরিচিতি পেয়েছেন রাজীব মণি দাস। একাধারে ঔপন্যাসিক, নাট্যকার ও গীতিকবি হিসেবে দীর্ঘদিন ধরে তিনি সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত আছেন। বর্তমানে নাট্যকার সংঘের সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত লিখছেন নাটক, উপন্যাস ও গান। শৈশব থেকেই লেখালেখির প্রতি আগ্রহ ছিল তাঁর। গানের কথা লেখার মধ্য দিয়ে সৃজনশীল যাত্রা শুরু হলেও পরে নাটক ও সাহিত্যে সক্রিয় হয়ে ওঠেন। তাঁর লেখায় পারিবারিক সম্পর্ক, সমাজবাস্তবতা ও মানবিক নানা বিষয় উঠে আসে।

রাজীব মণি দাসের প্রকাশিত উপন্যাসের মধ্যে রয়েছে ‘বাবা’, ‘এক পশলা বৃষ্টি’, ‘তাহার জন্য আর কোনো চিন্তা নাই’ এবং বিজ্ঞানভিত্তিক ‘মি. ব্রেইন’। এর মধ্যে ‘বাবা’ উপন্যাসটি পাঠকদের মধ্যে ব্যাপক আলোচনায় আসে। নাট্যাঙ্গনেও রয়েছে তাঁর সক্রিয় উপস্থিতি। গত এক যুগে তিনি অসংখ্য একক নাটক, টেলিছবি ও ধারাবাহিক নাটক রচনা ও নির্মাণ করেছেন। পারিবারিক গল্প, সামাজিক সংকট ও আবেগনির্ভর কাহিনিতে তাঁর কাজ দর্শকদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছে।

সাহিত্য ও নাটকের পাশাপাশি বিজ্ঞাপন নির্মাণেও যুক্ত রয়েছেন তিনি। টেলিভিশনের জন্য বিভিন্ন বিজ্ঞাপনের ভাবনা ও নির্মাণে কাজ করেছেন রাজীব মণি দাস। অটিজম বিষয়ে সচেতনতা তৈরিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশ নেন তিনি। সংস্কৃতিচর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকেও গুরুত্ব দেন এই নাট্যকার।

রাজীব মণি দাস বলেন, সংস্কৃতিই তাঁর জীবনের সবচেয়ে বড় ভালোবাসার জায়গা। লেখালেখি ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়েই তিনি ভবিষ্যতে কাজ করে যেতে চান। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান থেকে সম্মাননা ও পুরস্কার পেয়েছেন তিনি। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও সৌন্দর্য প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বও পালন করেছেন।

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

সাহিত্য, নাটক ও গানে নিজস্ব অবস্থান গড়েছেন রাজীব মণি দাস

প্রকাশের সময় ০৬:০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬