Dhaka শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় রবীন্দ্রনাথ-নজরুলের জন্মজয়ন্তী উদযাপন

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৩:১৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ৩১ বার দেখা হয়েছে

সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে বাংলা সাহিত্যের দুই দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুরকাজী নজরুল ইসলাম–এর জন্মজয়ন্তী উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলা এ আয়োজনে সাহিত্য আলোচনা, আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। ‘অগ্নিবীণা’ জেলা সংসদের আয়োজনে অনুষ্ঠানে একই সঙ্গে ধূমকেতু প্রকাশনার রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সৌহার্দ্য সিরাজ। প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহেদ মনতাজ। সঞ্চালনা করেন অগ্নিবীণা সাতক্ষীরা জেলা সংসদের সাধারণ সম্পাদক সোহরাব সবুজ।

মুখ্য আলোচক হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন অতিরিক্ত সচিব ও নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, প্রফেসর আব্দুল হামিদ, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম এবং অগ্নিবীণা জেলা সংসদের সভাপতি প্রাণ কৃষ্ণ সরকার প্রমুখ। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ। অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তব্য দেন কিশোরী মোহন সরকার, কবি শহীদুর রহমান, দেবহাটা ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনসহ অনেকে। শেষ পর্বে রাত পর্যন্ত চলা সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় ও অতিথি শিল্পীরা রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত পরিবেশন করেন।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম কেবল বাংলা সাহিত্য নয়, বিশ্বসাহিত্যেরও অমূল্য সম্পদ। তাঁদের সৃষ্টিকে সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করার প্রবণতা দুঃখজনক বলেও মন্তব্য করেন তাঁরা।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

সাতক্ষীরায় রবীন্দ্রনাথ-নজরুলের জন্মজয়ন্তী উদযাপন

প্রকাশের সময় ০৩:১৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬