Dhaka মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মাসুদ রানা
  • প্রকাশের সময় ০৫:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ৫ বার দেখা হয়েছে

‎শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নীতি-নৈতিকতায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর উত্তর থানা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‎শিবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‎​মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ২:৩০ মিনিটে সদর উত্তর থানা শাখার সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু তাহেরের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মোঃ নুরুন্নবী। ‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব শর্মা, ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার কলেজ কার্যক্রম ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা এবং সমাজসেবা সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম।
‎​প্রধান অতিথির বক্তব্যে শহর সেক্রেটারি বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি সাধারণ জ্ঞান ও মেধার বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের শিক্ষামূলক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” ‎​বিশেষ অতিথির বক্তব্যে প্রধান শিক্ষক জয়দেব শর্মা আয়োজকদের এমন ইতিবাচক ও শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন। ‎​প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রতি শ্রেণী থেকে সেরা ৩ জন করে মোট ১৫ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে মেধা পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন। ‎​উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী, ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

পৃথিবী, মহাসাগর ও ইতিহাসের অজানা অধ্যায় নিয়ে সেরা বাংলা ডকুমেন্টারি

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

স্বাদে, মানে ও ভালোবাসায়—লেক ভিউ কেক

শিবপুর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রশিবিরের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশের সময় ০৫:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬