বাংলাদেশ 9:41 pm, Tuesday, 10 November 2026

খেলার মাঠ নেই গাবুরায়, তবুও থেমে নেই বিনোদন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় প্রত্যন্ত ইউনিয়ন গাবুরায় নেই কোনো পূর্ণাঙ্গ ফুটবল বা ক্রিকেট খেলার মাঠ। তবুও থেমে নেই ক্রীড়াচর্চা ও বিনোদন। নানা প্রতিকূলতা উপেক্ষা করে পার্শ্বেমারী গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট মাঠে অনুষ্ঠিত হয়েছে ৮ দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৪টায় অনুষ্ঠিত ফাইনালে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন দলকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় গাবুরার হরিশখালী দল। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম। এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল জোয়ারদার, মাস্টার আব্দুর রহিম, জিএম আবিয়ার রহমান, সালাহ উদ্দিন লিটন, সাবেক চেয়ারম্যান মাওলানা ইসহাক আলীসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়া সত্ত্বেও ফাইনাল খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পার্শ্বেমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট্ট মাঠটি পরিণত হয় স্থানীয় মানুষের মিলনমেলায়। নিম্নআয়ের মানুষের জন্য এ আয়োজন ছিল আনন্দ ও বিনোদনের এক অনন্য উপলক্ষ। সুন্দরবন সংলগ্ন ও দুর্যোগপ্রবণ উপকূলীয় গাবুরা ইউনিয়নে তরুণদের খেলাধুলার আগ্রহ থাকলেও নেই পর্যাপ্ত খেলার মাঠ। ফলে ছোট পরিসরের বিদ্যালয়ের মাঠেই আয়োজন করতে হচ্ছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। অথচ একটি স্থায়ী ও উপযুক্ত খেলার মাঠ তৈরি হলে শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক, জুয়া ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে খেলাধুলা। প্রত্যন্ত গাবুরা ইউনিয়নে একটি স্থায়ী খেলার মাঠ নির্মাণে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

আমি নারীর পক্ষেই থাকব : প্রভা

খেলার মাঠ নেই গাবুরায়, তবুও থেমে নেই বিনোদন

প্রকাশ 09:13:48 pm, Friday, 23 October 2026