বাংলাদেশ 2:01 pm, Sunday, 25 October 2026
[gtranslate]

কেশবপুরে ফুটবল টুর্নামেন্টে অশালীন নৃত্যের অভিযোগ, ক্ষোভ

  • Reporter Name
  • প্রকাশ 12:12:15 pm, Sunday, 25 October 2026
  • 109 Time View

মাসুদ রানা, কেশবপুর: যশোরের কেশবপুর উপজেলার মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের খেলার আগে ও বিরতিতে অশালীন নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় অভিভাবক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর শুক্রবার ১১ নম্বর হাসানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত মোমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘মোমিনপুর সততা স্পোর্টিং ক্লাব’-এর উদ্যোগে টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ ও উদ্বোধনী পর্বের আয়োজন করা হয়। এ সময় মাঠের মাঝখানে মাইক ও সাউন্ডবক্স বাজিয়ে তরুণীদের দিয়ে আপত্তিকর নৃত্য পরিবেশন করানো হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য, মাঠটির পশ্চিম পাশে মোমিনপুর জামে মসজিদ ও মাদ্রাসা এবং পূর্ব ও দক্ষিণ পাশে মুসলিমদের কবরস্থান রয়েছে। এমন স্থানের আশপাশে খেলাধুলার আয়োজনের মধ্যে এ ধরনের পরিবেশনা ধর্মীয় অনুভূতি ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী বলে মনে করছেন তাঁরা।

খেলা দেখতে আসা কয়েকজন অভিভাবক ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তি অভিযোগ করেন, খেলাধুলা সুস্থ বিনোদনের মাধ্যম। কিন্তু এর সঙ্গে অশালীন পরিবেশনা যুক্ত হলে শিশু-কিশোরদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাঁরা এ ধরনের পরিবেশনা বন্ধের দাবি জানান।

টুর্নামেন্টের সভাপতি হিসেবে মো. জাকির হোসেন পান্না এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মনিরুজ্জামান মনির নাম উল্লেখ করেছেন আয়োজক-সংশ্লিষ্ট সূত্র। তাঁদের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতে টুর্নামেন্টে এ ধরনের পরিবেশনা বন্ধের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে এলাকার ধর্মীয় ও সামাজিক পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। তবে অভিযোগের বিষয়ে টুর্নামেন্ট আয়োজক কমিটির বক্তব্য এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতিক্রিয়া জানা যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

এখানে আপনার বিজ্ঞাপন দিন

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

কেশবপুরে ফুটবল টুর্নামেন্টে অশালীন নৃত্যের অভিযোগ, ক্ষোভ

প্রকাশ 12:12:15 pm, Sunday, 25 October 2026