বাংলাদেশ 10:27 pm, Monday, 26 October 2026
[gtranslate]
জতুন বাংলাদেশ লিমিটেডের আয়োজনে

হ্যাচারিতে কার্যকরী রঙের ব্যবহার নিয়ে মতবিনিময় সভা

হ্যাচারিতে ব্যবহৃত কার্যকরী রঙের গুণাগুণ ও ব্যবহার নিয়ে হ্যাচারির মালিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জতুন বাংলাদেশ লিমিটেডের আয়োজনে লেক ভিউয়ের যমুনা হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)-এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সভাপতি ও সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা।

সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কার্যকরী রঙের ব্যবহার ও উপকারিতা তুলে ধরেন জতুন বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার (টেকনিক্যাল সার্ভিস) মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি ব্যাকটেরিয়া ও মরিচার ক্ষতি থেকে হ্যাচারিকে সুরক্ষিত রাখা এবং তুলনামূলক কম রঙ ব্যবহার করে বেশি এলাকা রাঙানোর বিভিন্ন দিক উপস্থাপন করেন।

সভায় বক্তব্য দেন জতুন বাংলাদেশ লিমিটেডের সেলস ম্যানেজার চয়ন মুখার্জি, খুলনা হ্যাচারির শেখ তানজিম কালাম তমাল, জে স্টার হ্যাচারির শেখ জাহাঙ্গীর হোসেন, আল আকসা হ্যাচারির মনিরুল ইসলাম, খাজা হ্যাচারির জাকির হোসেন, পদ্মা হ্যাচারির বকুল ও সাইফুল ইসলাম, কক্সবাজার হ্যাচারির শিবপদ, সোনারগাঁ হ্যাচারির বাবুল মোল্লা এবং চিংড়ি বাংলা হ্যাচারির তোতা প্রমুখ।

মতবিনিময় সভায় বিভিন্ন হ্যাচারির মালিক ও জতুন বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

হ্যাচারিতে কার্যকরী রঙের ব্যবহার নিয়ে মতবিনিময় সভা

জতুন বাংলাদেশ লিমিটেডের আয়োজনে

হ্যাচারিতে কার্যকরী রঙের ব্যবহার নিয়ে মতবিনিময় সভা

প্রকাশ 08:31:51 pm, Monday, 26 October 2026