এই আলো আঁধারি রাতে
শহর বা লোকালয় ছেড়ে
বসে নিশ্চুপ, একাকী-
নিরবতার শব্দ শুনেছো?
যদি উত্তরটি না হয়;
তবে জীবনের একটি অতি অসাধারণ
মূহুর্তকে হারিয়ে ফেলেছো তুমি!
কারণ এই নিরবতার শব্দই-
তোমাকে কাঁদাবে, তোমাকে ভাবাবে।
এই নিরবতার শব্দই-
তোমাকে উঠে দাঁড়াবার পথ দেখাবে,
তোমায় গড়ে তুলবে সবার থেকে আলাদা।
ইমরান খান রাজ 


































