বাংলাদেশ 8:56 am, Thursday, 29 October 2026
জেলে-বাওয়ালিদের নিরাপত্তা ও অপহৃতদের উদ্ধারে কার্যকর পদক্ষেপের দাবি

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার বেড়িবাঁধে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক জেলে, বাওয়ালি ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। মানববন্ধনে বক্তারা সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ, অপহরণ ও মুক্তিপণ আদায় দমন এবং বনে জীবিকা নির্বাহ করতে যাওয়া মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। আয়োজক কমিটির পক্ষে মানববন্ধনে সভাপতিত্ব করেন কামরুল ইসলাম বাবলু। প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন লিটন। এ ছাড়া বক্তব্য দেন মাস্টার আব্দুর রহিম, মাওলানা এছাহাক আলী, ইউপি সদস্য আবিয়ার রহমান, ইয়াসিন আরাফাত, সংরক্ষিত নারী ইউপি সদস্য ফরিদা পারভীন ও আশিকুর রহমান। মানববন্ধনে অংশ নেওয়া জেলে ও বাওয়ালিরা সুন্দরবনে নিরাপদে যাতায়াত এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তাঁরা বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর ও সমন্বিত অভিযান পরিচালনার পাশাপাশি উপকূলীয় মানুষের জীবন-জীবিকা সুরক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপ দাবি করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

মর্দনলীলা

জেলে-বাওয়ালিদের নিরাপত্তা ও অপহৃতদের উদ্ধারে কার্যকর পদক্ষেপের দাবি

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

প্রকাশ 07:03:35 pm, Wednesday, 28 October 2026