বাংলাদেশ 8:19 pm, Sunday, 22 November 2026

রিলস দেখেই আয় করার সুযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রাম রিলস দেখে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান? সেই অভ্যাস থেকেই আয়ের সুযোগ তৈরি করেছে ভারতের একটি প্রতিষ্ঠান। তাদের কাজ হবে সারাদিন রিলস দেখা এবং কোন কনটেন্ট ভাইরাল হচ্ছে, তা শনাক্ত করে প্রতিষ্ঠানকে জানানো।

ভারতের রাজস্থান রাজ্যের উদয়পুরভিত্তিক প্রতিষ্ঠান ইনফ্লুইশ এ জন্য একজন কর্মী খুঁজছে। দীপাবলি উপলক্ষে প্রকাশিত এক ভিডিওতে প্রতিষ্ঠানটির কর্মীরা নতুন এই নিয়োগের কথা জানান। ভিডিওতে বলা হয়, যারা ইনস্টাগ্রাম ব্যবহার করতে পছন্দ করেন, তাঁদের এই অভ্যাসের জন্যই অর্থ দিতে চায় প্রতিষ্ঠানটি।

আগ্রহীদের ইনস্টাগ্রামের ‘@gangsofstartup’ অ্যাকাউন্টে গিয়ে বায়োতে দেওয়া গুগল ফরমের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে। আবেদন ফরমে নাম, ফোন নম্বর, ঠিকানা, পূর্ণকালীন চাকরি নাকি ইন্টার্নশিপে আগ্রহী—এসব তথ্য দিতে হবে। পাশাপাশি বর্তমান ও প্রত্যাশিত বেতন এবং জীবনবৃত্তান্তও জমা দিতে হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আবেদন যাচাই-বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। তবে এ সুযোগ মূলত উদয়পুরে বসবাসকারী আগ্রহীদের জন্য।

গত ৪ নভেম্বর ইনস্টাগ্রামে প্রকাশিত নিয়োগসংক্রান্ত ভিডিওটি ইতিমধ্যে তিন লাখের বেশি বার দেখা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এরই মধ্যে ১১ হাজারের বেশি মানুষ আবেদন ফরম চেয়েছেন।

ব্যতিক্রমী এই চাকরির খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে স্বপ্নের চাকরি বলে মন্তব্য করেছেন। কেউ কেউ মজা করে জানিয়েছেন, এমন সুযোগের অপেক্ষাতেই ছিলেন তাঁরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

রিলস দেখেই আয় করার সুযোগ

প্রকাশ 04:46:57 pm, Friday, 6 November 2026