শিশিরভেজা ঘাসের ওপর
ভোরের আলো পড়ে,
হেমন্তকাল নতুন সাজে
নামলো গ্রামের ঘরে।
আশ্বিন শেষে কার্তিক আসে
কুয়াশারই টানে,
সোনার ধানে ভরলো রে মাঠ
কৃষক ভাইয়ের গানে।
নবান্নেরই সুবাস ভাসে
সারাটা গাঁ জুড়ে,
আনন্দে মন মেতে ওঠে
অজানা এক সুরে।
হালকা শীতের নরম ছোঁয়া
রাতের শীতল বায়ে,
স্বপ্ন আঁকে হেমন্ত কাল
আমার শ্যামল গায়ে।
ইশরাত জাহান 











































