হে চন্দ্র, রাতের আঁধারে
ছড়িয়ে দাও শুভ্র আলো,
তোমার জোছনায় আলোকিত
পথ-ঘাট, বন আর ভালো।
তোমার আলোয় হাসতে শেখে
শিশু-কিশোর প্রাণ,
পাখিরা পথ চিনে ফিরে
নিজ নিজ নীড়ের টান।
তোমায় দেখে কিশোরীরও
অন্তরে জাগে হাসি,
নিশিরাতে শিয়ালগুলো
আনন্দে ওঠে ভাসি।
তোমার আগমনে রাতের বুকে
মুছে যায় যত ব্যথা,
আকাশ মাঝে রানি হয়ে
ছড়াও আলোর কথা।
তোমায় দেখে শিখেছি মোরা
মহৎ জীবনের নীতি—
নিজের সুখ না রেখে শুধু,
অন্যে বিলাই প্রীতি।
শাহ আলম আল মুজাহিদ 









































