বাংলাদেশ 6:26 pm, Sunday, 22 November 2026

গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশালের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

গীতিকার, কবি, লেখক ও সাংবাদিক ওমর ফারুক বিশালের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০২২ সালে এই দিনে নিজ গ্রামের বাড়ি থেকে ঢাকায় কর্মস্থলে ফেরার পথে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে তরুণ গীতিকবি ওমর ফারুক বিশাল প্রাণ হারান। ওমর ফারুক বিশাল নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হকের ছেলে।

ওমর ফারুক বিশাল ভারতের অনুপম রায়, শ্রীকান্ত, বাংলাদেশের তাহসান, সালমা, সাব্বির নাসিরসহ অনেক জনপ্রিয় শিল্পীর জন্য গান লিখেছেন। সেসবের অনেকগুলোই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সাব্বির নাসিরের গাওয়া ‘দমে দমে’ ‘আমারে দিয়া দিলাম তোমারে’ ‘আধা’ গানগুলো বহু শ্রোতাপ্রিয় গান। এই মুহূর্তে কলকাতার তুমুল জনপ্রিয় গায়ক অনুপম রায় বিশালের কথায় গেয়েছেন ‘পারছি তো খুব। ’

পেশাগতজীবনে ওমর ফারুক বিশাল সর্বশেষ নিউজজিটুয়েন্টিফোর ডটকমের অনলাইন গণমাধ্যমের যুগ্ম বার্তা সম্পাদক পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক যায়যায়দিন ও সমকাল এবং অনলাইন গণমাধ্যম বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের সহসম্পাদক ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশালের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ 05:10:17 pm, Saturday, 7 November 2026