মাত্র আর কটা দিন। সোনালী ফসলের মাঠ ভরে উঠবে। কৃষকের স্বপ্নের সোনালী ফসলের ক্ষেত। এখন কচি ধানের শীষে কৃষকের সোনালী স্বপ্ন বিস্তীর্ণ সবুজের সমারোহ। ধানের শীষে কৃষকের আগামীর স্বপ্ন ধারন করে আছে। আমাদের গ্রামের ফসলের মাঠ । যে মাঠে কৃষক ভোরের আলো ফুটতেই নামে স্বপ্ন বোনে সোনার ফসলে, মাটির গভীর পাঠে রোদ-বৃষ্টি, ঝড়ের সঙ্গে চলে জীবনযুদ্ধ, ঘামে ভেজা প্রতিটি বীজে লুকিয়ে থাকে সুখের শুদ্ধ। সবুজ ধানের ঢেউ যখন সোনার রূপে হাসে, কৃষকের ক্লান্ত দুটি চোখ আনন্দে ভরে আসে। আর মাত্রকিছুটা সময়। পাকা ধানে কৃষকের সোনালী স্বপ্ন হোক বাস্তবের আলো, তার ঘরে আসুক সোনালী স্বপ্ন , জীবন হোক সুখী , নবান্নের উৎসবে আঙিনা ভরে উঠবে। কৃষকের হাসি ফুটুক বাংলার প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে।
সোনালি ফসলের অপেক্ষায় কৃষকের স্বপ্ন
আর মাত্র কয়েকটি দিন। এরপরই সোনালি ধানে ভরে উঠবে গ্রামের মাঠ। বিস্তীর্ণ সবুজের সমারোহে দুলছে কচি ধানের শীষ। প্রতিটি শীষে যেন লুকিয়ে আছে কৃষকের আগামীর স্বপ্ন। ভোরের আলো ফুটতেই কৃষক নেমে পড়েন মাঠে। রোদ-বৃষ্টি, ঝড় উপেক্ষা করে ঘাম ঝরিয়ে গড়ে তোলেন স্বপ্নের ফসল। প্রতিটি বীজে মিশে থাকে তাঁর শ্রম, আশা আর সুখের প্রত্যাশা।
সবুজ ধানের ঢেউ যখন সোনালি রূপ ধারণ করে, তখন কৃষকের ক্লান্ত চোখে ফুটে ওঠে আনন্দের হাসি। আর কিছুদিন পরই পাকা ধানে ভরে উঠবে মাঠ। ঘরে উঠবে সোনালি ফসল, আঙিনায় বসবে নবান্নের উৎসব। কৃষকের সেই স্বপ্ন বাস্তব হোক। তাঁর ঘরে আসুক সুখ ও সমৃদ্ধি। বাংলার প্রতিটি কৃষকের মুখে ফুটে উঠুক তৃপ্তির হাসি।
Uttam Kumar Ghosh 















































