বাংলাদেশ 7:24 pm, Monday, 23 November 2026
সীমান্ত সুরক্ষায় সাতক্ষীরায় বিজিবির বিশেষ নজরদারি

থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজিবি দক্ষিণ পশ্চিম রিজিয়ন, যশোর এর আওতাধীন বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যরা চলতি বছরের সেপ্টেম্বর মাস হতে ১৩ নভেম্বর পর্যন্ত গত আড়াই মাসে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৫২ জন আসামিসহ ৮৪ কোটি ৭৩ লক্ষ ৯৪ হাজার ৫৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করেছে। আটক এসব মালামালের মধ্যে ৯.৩৪৯ কেজি স্বর্ণ, ৫টি আগ্নেয়াস্ত্র এবং ৬ রাউন্ড গুলি উল্লেখযোগ্য। এছাড়াও ৩ হাজার ১০৮ বোতল বিদেশি মদ, ২ হাজার ৪২৮ কেজি হেরোইন, ১৮৯.৫৯ কেজি গাজা, ৭২ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ১৭ বোতল ফেন্সিডিল, ৭.০৯৭ কেজি ক্রিস্টাল মেথ আইস, ২০ হাজার ৫৬১ বোতল নেশা জাতীয় সিরাপ এবং ৩১ হাজার ১৬০১ পিস ভারতীয় বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট রয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞতিতে এতথ্য নিশ্চিত করা হয়।

এতে আরো বলা হয়, বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের(৩৩ বিজিবি) নিরলস প্রচেষ্টায় দায়িত্বপূর্ণ জেলার সদর ও কলারোয়া উপজেলায় সেপ্টেম্বর মাস হতে ১৩ নভেম্বর পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মোট ৮ কোটি ৮৮ লক্ষ ১০ হাজার ৫৩২ টাকা মূল্যের মাদক ও অন্যান্য চোরাচালানি মালামালসহ ১০ জন আসামিকে আটক করতে সক্ষম হয়েছে। এর মধ্যে ৮১৩.৫০ গ্রাম স্বর্ণ, ভারতীয় কসমেটিক্স, মোবাইল ফোন ও ফোনের যন্ত্রাংশ, পাথর এবং ৮ জন ধুড়সহ ১ জন মানবপাচারকারী উল্লেখযোগ্য। এছাড়াও ক্রিষ্টাল মেথ আইস ৫০০ গ্রাম, মাদক তৈরীর ক্যামিক্যাল ১২ বোতল, নেশা জাতীয় সিরাপ ১ হাজার ৭৪০ বোতল, বিদেশি মদ ২১৪ বোতল, ইয়াবা ট্যাবলেট ৩ হাজার ৯৩১ পিস, গাঁজা ৫১২ গ্রাম, বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট ১ হাজার ৯৬০ পিস আটক করা হয়েছে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। সীমান্তে আমাদের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বিজিবি সদর দপ্তরের নির্দেশে বৃদ্ধি করা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় আমরা সীমান্তে নজরদারি আরও কঠোর করেছি। ঝুঁকিপূর্ণ এবং স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিন-রাত বিশেষ টহল কার্যক্রম চলছে এবং গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত আছে। রাতে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সার্চলাইট বসানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছি। এতে দুর্গম আর অন্ধকার এলাকাতেও কোনো সন্দেহজনক গতিবিধি দেখা দিলে আমরা দ্রুত তা শনাক্ত করতে সক্ষম হব এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবো। তিনি সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় মানুষের সহযোগিতা কামনা করে আরো বলেন, নিষিদ্ধ, বিতর্কিত কিংবা অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে, কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে কিংবা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাবেন। সীমান্তে যেকোনো অবৈধ তৎপরতা ঠেকাতে আমাদের নজরদারি ও অভিযান চলমান থাকবে। আপনাদের সচেতনতা আর সহযোগিতায় আমরা সীমান্তকে আরও নিরাপদ রাখবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

সীমান্ত সুরক্ষায় সাতক্ষীরায় বিজিবির বিশেষ নজরদারি

থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার

প্রকাশ 09:39:54 pm, Saturday, 14 November 2026