বাংলাদেশ 8:21 pm, Sunday, 22 November 2026

সাতক্ষীরায় দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা-২০২৬’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ। আশ্বাস প্রকল্পের প্রকল্প পরিচালক ও উইনরক ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দীপ্তা রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুর চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জীব দাশ, বিসিকের উপব্যবস্থাপক গৌরব দাস এবং উদ্যোক্তা রেহেনা পারভীন প্রমুখ। মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা এবং তাঁদের উৎপাদিত পণ্য ও সেবার বাজার সম্প্রসারণের লক্ষ্যে অগ্রগতি সংস্থার আয়োজনে, বিসিক-সাতক্ষীরার সহযোগিতায় এবং সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায় উইনরক ইন্টারন্যাশনালের ‘আশ্বাস’ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে ১৯ ও ২০ নভেম্বর এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুরে ব্যবসায়িক যোগাযোগ, বাজার সংযোগ এবং উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা ও সফলতার গল্প নিয়ে দুটি বিশেষ মতবিনিময় ও শিখন সেশন অনুষ্ঠিত হয়। মেলায় খুলনা ও সাতক্ষীরা জেলার মানবপাচারের শিকার নারী ও পুরুষ উদ্যোক্তাদের পাশাপাশি মহিলা বিষয়ক অধিদপ্তর, বিসিক এবং বেসরকারি খাতের উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। মেলায় মোট ১৯টি স্টল রয়েছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট) সাদিয়া ইসলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

সাতক্ষীরায় দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন

প্রকাশ 10:25:19 pm, Thursday, 19 November 2026