বাংলাদেশ 9:11 pm, Sunday, 22 November 2026

বিধবা অন্যত্র বিয়ে করলেও কি মৃত স্বামীর সম্পদ পাবেন?

স্বামীর মৃত্যুর পর একজন নারী বিধবা হন। নির্ধারিত ইদ্দত পালনের পর তিনি চাইলে অন্যত্র বিয়েও করতে পারেন। কিন্তু পরবর্তী বিয়ের কারণে কি আগের স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে তার উত্তরাধিকার হারিয়ে যায়? সমাজে এ নিয়ে একটি প্রচলিত ধারণা রয়েছে।
অনেকের বিশ্বাস, স্বামীর মৃত্যুর পর অন্য কাউকে বিয়ে করলে স্ত্রী আর মৃত স্বামীর সম্পত্তির অংশ পাবেন না। অথচ ইসলামি উত্তরাধিকার আইনে এমন ধারণার কোনো ভিত্তি নেই। বরং স্বামীর মৃত্যুর সময় স্ত্রী জীবিত থাকলে এবং তাদের বৈবাহিক সম্পর্ক বহাল থাকলে তিনি উত্তরাধিকারী হিসেবে নির্ধারিত অংশের হকদার হন। পরবর্তী সময়ে তিনি অন্যত্র বিয়ে করলেও আগের স্বামীর সম্পত্তিতে তার প্রাপ্য অধিকার অক্ষুণ্ন থাকে।
ইসলামে উত্তরাধিকার বণ্টনের ক্ষেত্রে নারী-পুরুষের প্রত্যেকের প্রাপ্য অংশ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে এ বিষয়ে বিস্তারিত বিধান রয়েছে। উত্তরাধিকারীর সঙ্গে মৃত ব্যক্তির সম্পর্ক এবং মৃত্যুর সময় তার জীবিত থাকার বিষয়টি সম্পত্তির অধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ। ফলে কোনো নারী স্বামীর মৃত্যুর সময় বৈধ স্ত্রী হিসেবে জীবিত থাকলে পরবর্তী সময়ে তার বিয়ে হওয়া বা না হওয়ার সঙ্গে উত্তরাধিকার পাওয়ার কোনো সম্পর্ক নেই।
স্ত্রীর উত্তরাধিকার কতটুকু?
ইসলামি উত্তরাধিকার বিধান অনুযায়ী, স্বামীর সন্তান থাকলে স্ত্রী তার রেখে যাওয়া সম্পত্তির আট ভাগের এক ভাগ পাবেন। আর স্বামীর কোনো সন্তান না থাকলে স্ত্রী পাবেন চার ভাগের এক ভাগ। একাধিক স্ত্রী থাকলে নির্ধারিত অংশ তারা সম্মিলিতভাবে পাবেন। তবে সম্পত্তি বণ্টনের আগে মৃত ব্যক্তির ঋণ পরিশোধ এবং বৈধ অসিয়ত কার্যকর করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পদের অর্ধেক তোমাদের জন্য, যদি তাদের সন্তান না থাকে। যদি সন্তান থাকে, তবে তোমাদের জন্য তাদের রেখে যাওয়া সম্পদের এক-চতুর্থাংশ, তাদের করা অসিয়ত কিংবা ঋণ পরিশোধের পর। তারা (স্ত্রীরা) তোমাদের রেখে যাওয়া সম্পদের চার ভাগের এক ভাগ পাবে, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। তোমাদের সন্তান থাকলে তাদের জন্য তোমাদের সম্পদের আট ভাগের একভাগ। তোমাদের করা অসিয়ত কিংবা ঋণ পরিশোধের পর।’ (সুরা নিসা: ১২)
আয়াতটিতে স্বামী-স্ত্রী উভয়ের উত্তরাধিকার নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে স্ত্রীর প্রাপ্য অংশের ক্ষেত্রে পরবর্তী বিয়েকে কোনো শর্ত করা হয়নি।
অন্যত্র বিয়ে করলে উত্তরাধিকার বাতিল হয় না
রাজধানীর জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালামের (মিরপুর-১২) ফতোয়া বিভাগের প্রধান দায়িত্বশীল মুফতি আব্দুর রহমান হোসাইনী কালবেলাকে বলেন, উত্তরাধিকার পাওয়া না-পাওয়া নির্ভর করবে মৃত্যুকালে কার সঙ্গে কী ধরনের সম্পর্ক ছিল তার ওপর। স্বামীর মৃত্যুর সময় স্ত্রী বিয়েবন্ধনে থাকলে অবশ্যই তিনি সম্পত্তির অংশ পাবেন। পরে অন্য কারও সঙ্গে বিয়ে হোক বা না হোক, এতে তার উত্তরাধিকার পাওয়ার অধিকার ক্ষুণ্ন হবে না। স্ত্রীকে সম্পত্তি থেকে বঞ্চিত করা কিংবা তাঁর প্রাপ্য অধিকার না দেওয়া শরিয়তসম্মত নয়। এটি হারাম। তিনি বলেন, স্বামীর সম্পত্তিতে স্ত্রীর নির্ধারিত অধিকার রয়েছে। পরিবারের অভিভাবকদের উচিত, তাকে তার প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া। কোনোভাবেই তাকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা উচিত নয়। এটি মারাত্মক গোনাহ।
এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদাররা, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না।’ (সুরা নিসা: ২৯)
অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করার পাশাপাশি কারও প্রাপ্য সম্পদ আটকে রাখাও আমানতের খেয়ানতের শামিল। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনরা, তোমরা আল্লাহ ও রাসুলের সঙ্গে খেয়ানত করো না এবং জেনেশুনে পরস্পরের আমানতগুলো খেয়ানত করো না।’ (সুরা আনফাল: ২৭)
অতএব, স্বামীর মৃত্যুর সময় বৈধ স্ত্রী হিসেবে জীবিত থাকলে একজন নারী তার নির্ধারিত উত্তরাধিকার পাবেন। ইদ্দত শেষে অন্যত্র বিয়ে করলেও সেই অধিকার বহাল থাকবে। সামাজিক কুসংস্কার কিংবা পারিবারিক সিদ্ধান্তের অজুহাতে তাকে প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করার কোনো সুযোগ ইসলামি শরিয়তে নেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

বিধবা অন্যত্র বিয়ে করলেও কি মৃত স্বামীর সম্পদ পাবেন?

প্রকাশ 12:28:43 pm, Friday, 20 November 2026