বাংলাদেশ 8:58 pm, Sunday, 22 November 2026

বিয়ের আগে ‘অবৈধ সম্পর্ক’ থাকলে যেভাবে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে

বর্তমানে তরুণ-তরুণীদের দ্বীনের পথে ফেরার পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়ায় হারাম বা অবৈধ সম্পর্ক। এমন অনেকেই আছেন যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, রমজানে রোজা রাখেন এবং দ্বীনের বিভিন্ন বিষয়ে বেশ আগ্রহী; কিন্তু একটি জায়গায় এসেই তারা আটকে যান—সেটি হলো এই হারাম সম্পর্ক। একে অপরের সঙ্গে কামনা-বাসনা সহকারে কথাবার্তা, নির্জনে দেখা-সাক্ষাৎ, ডেটিং, চ্যাটিং, স্পর্শ কিংবা অহেতুক হাসি-মশকরা—সবকিছুই ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। অতীতের এসব পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য এবং খাঁটি তওবা করার জন্য যে নিয়ম ও করণীয় রয়েছে-
লজ্জা ও অনুশোচনা করা: অতীতের ওই ভুলের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া এবং মনে মনে তীব্র অনুশোচনা পোষণ করা।
গুনাহটি তাৎক্ষণিক ছেড়ে দেওয়া: এই ধরনের গুনাহর সঙ্গে জড়িত থাকা অবস্থায় বা স্মরণ হলে তা পুরোপুরি বর্জন করা।
দৃঢ় সংকল্প করা: ভবিষ্যতে জীবনে আর কখনোই এই ধরনের পাপে লিপ্ত না হওয়ার ব্যাপারে আল্লাহর কাছে দৃঢ় সংকল্প করা।
খাঁটি তওবা (তাওবা নাসুহা) করা: আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দুই রাকাত তওবার সালাত আদায় করে চোখের পানি ফেলে ক্ষমা প্রার্থনা করা।
বেশি বেশি ইস্তেগফার পাঠ করা: প্রতিদিন বেশি বেশি ‘আস্তাগফিরুল্লাহ’ এবং ক্ষমা প্রার্থনার দোয়া পাঠ করা।
পুরুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তায়ালা ঘোষণা করেন- ‘(হে রাসুল! আপনি) মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তাআলা সে ব্যাপারে খবর রাখেন।’ (সুরা নুর: আয়াত ৩০)

আবার নারীদের উদ্দেশ্য করে আল্লাহ তায়ালা ঘোষণা করেন- ‘(হে রাসুল! আপনি) ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। সাধারণতঃ প্রকাশমান ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের মাথার ওড়না বুকের ওপরে ফেলে রাখে এবং তারা যেন তাদের স্বামী, বাবা, শ্বশুর, ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, স্ত্রীলোক অধিকারভূক্ত বাদী, যৌনকামনামুক্ত পুরুষ ও (এমন) বালক- যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতিত অন্য কারও সৌন্দর্য প্রকাশ না করে। (এমনকি) তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা কর; যাতে তোমরা সফলকাম হতে পার।’ (সুরা নুর : আয়াত ৩১)

মহান আল্লাহ আমাদেরকে জেনার নিকটবর্তী হতেও নিষেধ করেছেন। আল্লাহ তায়ালা বলেন, আর জেনার কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। (সুরা ইসরা: ৩২) তবে দয়াময় আল্লাহ বৈধ উপায়ে বিয়ের মাধ্যমে নিজেদের ভালোবাসা প্রকাশ ও জৈবিক চাহিদা মেটানোর সুযোগ দিয়েছেন। সুতরাং মানুষের কর্তব্য, বিয়ের পূর্বে হারাম সম্পর্কের দিকে পা না বাড়িয়ে আল্লাহর বিধান অনুযায়ী বিয়ে করা। আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার পাপাচার থেকে তওবায়ে নাসূহা করার নির্দেশ দিয়ে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তায়ালার কাছে তওবায়ে নাসূহা তথা আন্তরিক তওবা করো। আশা করা যায়, তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত। (সূরা তাহরীম: ৮)

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

বিয়ের আগে ‘অবৈধ সম্পর্ক’ থাকলে যেভাবে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে

প্রকাশ 12:21:19 pm, Friday, 20 November 2026