কাজী নাজরিন
সাধু সেজে দিচ্ছে ভাষণ
আড়ালে চালে চাল
উপরে আবার বন্ধু সাজে
তাল মিলিয়ে তাল।
সুবিধা ছাড়া ফের কিছু নয়
সবই বুদ্ধির খেলা
কায়দা করে সাধুগিরি
বাবুগিরির মেলা।
‘বাবুগিরির মেলা’ মূলত মুখোশধারী ও সুবিধাবাদী মানুষের বিরুদ্ধে একটি সামাজিক প্রতিবাদ।
কবিতাটির সবচেয়ে বড় সার্থকতা হলো—অল্প কথায় অনেক কিছু বলে দেওয়া।
কাজী নাজরিন 










































