বাংলাদেশ 8:13 pm, Wednesday, 25 November 2026

আমাদের শব্দগুলো

আমাদের শব্দগুলো এসেছে গহীন সমুদ্র থেকে
হৃদয়ের প্রেম-ক্রোধ-দ্বন্দ্ব সব দেখে
সীমাহীন আকাশের মতো কিছু
যা হয়তো কিছু নয় তার ছবি এঁকে।
সয়ে যত দুর্বিপাক, বাধা, আগ্রাসন
আমাদের শব্দগুলো অসীমের পটে উত্তরণ
করেছে সময়েরও সীমা পেরিয়ে।

ভাষার মঞ্চে উঠে
লয়ে অনুভূতিগুলো নিজ করপুটে
একত্র করেছে দেখো শিল্পীদের এই শিল্পলোকে
ভাগ করে নিতে স্নেহদীপ্ত সৌরালোকে।
আমাদের সুর-স্নেহ-সাধনায় একসাথে মিলেমিশে
লভেছি সান্নিধ্য তার স্থিরতার পরিশেষে।
গড়েছি একত্রে মিলে শব্দ দিয়ে বিশাল আলয়
শুভ্র শান্তির মতো সজ্জিত– যেন সে পর্বত-মালয়।
আমাদের শব্দগুলো পৌঁছে যাবে সব দেশে দেশে
আমাদের আনন্দ লয়ে, আমাদের হাস্যের সাথে হেসে।

লেখক পরিচিতি

উদয়ন বালা বাংলাদেশের একজন শিক্ষার্থী ও কবি। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে অধ্যয়নরত। গণিত, দর্শন, ভাষাতত্ত্ব, সাহিত্য, বিজ্ঞান ও নন্দনতত্ত্বের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। তাঁর কবিতায় মানবিকতা, আত্মজিজ্ঞাসা, দার্শনিক অন্বেষণ এবং সামাজিক অসংগতির প্রতি প্রতিবাদী মনোভাবের প্রকাশ ঘটে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

আমাদের শব্দগুলো

আমাদের শব্দগুলো

প্রকাশ 07:55:56 pm, Wednesday, 25 November 2026