- অশেষ কামাল
শীত এসেছে শিশির নিয়ে
আমার ছোট গাঁয়ে
খোকা খুকু দিচ্ছে দৌড়
নাঙ্গা দুটি পায়ে।
ঘাসের ডগায় শিশির দানা
ঝল মলিয়ে রয়
সকালের-ই রোদ মাখিয়ে
কোথায় উধাও হয়।
এমন দৃশ্য বিশ্ব জোড়া
নাইতো কোথাও আর
বুড়োরা সব লুকিয়ে আছে
করছে নাকি জাড়।
লেপ তোশক কম্বল খানি
শীতের সম্বল হয়
এটা বাংলার ঘরে ঘরে
বহু যত্নেই রয়।
Reporter Name 










































