বাংলাদেশ 6:33 pm, Sunday, 22 November 2026

হেমন্তের পরশ

​শিশিরভেজা ঘাসের ওপর
ভোরের আলো পড়ে,
হেমন্তকাল নতুন সাজে
নামলো গ্রামের  ঘরে।
আশ্বিন শেষে কার্তিক আসে
কুয়াশারই টানে,
সোনার ধানে ভরলো রে মাঠ
কৃষক ভাইয়ের গানে।
​নবান্নেরই সুবাস ভাসে
সারাটা গাঁ জুড়ে,
আনন্দে মন মেতে ওঠে
 অজানা এক সুরে।
হালকা শীতের নরম ছোঁয়া
রাতের শীতল বায়ে,
স্বপ্ন আঁকে হেমন্ত কাল
আমার শ্যামল গায়ে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

হেমন্তের পরশ

প্রকাশ 11:08:53 pm, Friday, 6 November 2026
​শিশিরভেজা ঘাসের ওপর
ভোরের আলো পড়ে,
হেমন্তকাল নতুন সাজে
নামলো গ্রামের  ঘরে।
আশ্বিন শেষে কার্তিক আসে
কুয়াশারই টানে,
সোনার ধানে ভরলো রে মাঠ
কৃষক ভাইয়ের গানে।
​নবান্নেরই সুবাস ভাসে
সারাটা গাঁ জুড়ে,
আনন্দে মন মেতে ওঠে
 অজানা এক সুরে।
হালকা শীতের নরম ছোঁয়া
রাতের শীতল বায়ে,
স্বপ্ন আঁকে হেমন্ত কাল
আমার শ্যামল গায়ে।