ইশরাত জাহান
ভোর হলো যে মেললো ডানা,
দূরে সবুজ বনের কানা।
নীড় ভেঙে সব চড়ুই শাখায়,
খাবার খুঁজে আনছে পাখায়।
দোয়েল ডাকে মিষ্টি সুরে,
শহর বন্দর গ্রাম ও দূরে।
কোকিল গায় পেয়ারা ডালে,
মন যে হারায় মেঘের জালে।
শালিক ফেরে দল বেঁধে ওই,
তাদের মনের আনন্দতেই।
নদীর ধারে বক দাঁড়িয়ে,
মাছ ধরেছে ঠোঁট বাড়িয়ে।
সকাল দুপুর সাঁঝের বেলা,
পাখির ডানায় আলোর খেলা।
প্রকৃতির এই রূপের টানে,
গান জেগে ওঠে সবার প্রাণে।
Esrat Jahan 









































