Dhaka সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

অনলে অবগাহন

কনক কুমার প্রামানিক
বাষ্পীয় ধূম্রজালে বিচ্ছিন্ন হৃদয়ের সুক্ষ্ম শিরা
অন্তরীক্ষের কামনার্ত শৌন দৃষ্টি বাজপাখির অক্ষিতে
নিরবিচ্ছিন্ন ব্যাবচ্ছেদ সুখস্বপ্নের পাঁজরে
অনন্যোপ্যায় তপ্ত তনু অবগাহন করে অনলে।
আক্ষরিক আহ্লাদে বিভ্রান্ত মানব সংকুল অস্তিত্ব
নিশ্চুপ বিষন্নতা গ্রাস করে ক্ষণে ক্ষণে
দ্যুলোকে নিঃশব্দ উড়ে বেড়ায় নিকষ অম্বুদ
অশান্ত চিত্তে ভাপসা বায়ুর নিঃসরণ নিঃশ্বাস হয়ে।
মর্মর পাতাঝরা দিনে দহনে বিদগ্ধ গহীন অন্দর
শুষ্কতায় জীর্ণ মলিন পুষ্পের বরমাল্য
মরুময় মরিচীকায় আচ্ছন্ন দূরের ঝাপসা দিগন্ত
নিভে আসে প্রদোষের জলন্ত দীপ্ত বিভা।
সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ০৭:৩০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
১১৫ পড়া হয়েছে