সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন
- প্রকাশের সময় ০৬:০০:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ২৭৬ বার দেখা হয়েছে
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরষ্কারপ্রাপ্ত ফিফা রেফারী তৈয়েব হাসান সামছুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক ডাঃ আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান, সাবেক জাতীয় দলের ক্রিকেটার রবিউল ইসলাম শিবলু, রাইফেল ক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ফুটবল কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইকবাল কবির খান বাপ্পি, ক্রিকেট কোচ আলতাফ হোসেনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, অভিভাবক ও খেলোয়াড়বৃন্দ। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যা ক্রীড়া চর্চা ও যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহী করার এক অনন্য উদাহরণ হয়ে রইল।





























