উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
- প্রকাশের সময় ১০:০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৪০ বার দেখা হয়েছে
সাতক্ষীরার আশাশুনি উপজেলার মাড়িয়ালাস্থ উদারতা’র প্রধান কার্যালয় থেকে উদারতা যুব ফাউন্ডেশন–এর উদ্যোগে শ্রীউলা ইউনিয়নের এক শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বুধবার (১৮ ফেব্রুয়ারি) খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রমজানকে সামনে রেখে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ ও ১ কেজি ভোজ্যতেল প্রদান করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, কলেজ প্রভাষক জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা সন্ন্যাসী কুমার মন্ডল ও ইউনিয়ন সমাজকর্মী মৃনাল কান্তি স্বর্ণকারসহ উপস্থিত বক্তারা মানবিক সহায়তার গুরুত্ব এবং সামাজিক দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন উদারতার নির্বাহী পরিচালক জুবায়ের আহম্মেদ শিমুল। স্বেচ্ছাসেবীরা সুশৃঙ্খলভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
বক্তারা সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্ব শেয়ার করেন।





















