শিরোনাম
নিরবতার ভাবনা
শহীদুল্লা হক ভূইয়া
- প্রকাশের সময় ০৭:০০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৩১ বার দেখা হয়েছে
এমন ও দিনে তারে নাহি পারা যায় ভুলিতে,
তবু যেন সে মিশে রয় কোন অজানাতে।
তার ভাবনায় অবুঝ মন হতে চায় দুরন্ত,
আনল ডেকে সে যেন অচীন উদয় অনন্ত।
অনুরাগে ছুয়ে যায় প্রিয়ার সেই চেনা মুখ,
আবেগি মন খুজে নিল তারই মাঝে অসীম সুখ।
এমন নীরব ও ক্ষনে মন তারে বিনা না পায় লগ্ন,
সকল তুচ্ছ শুধু তার ভাবনায় হৃদয় থাকে মগ্ন।
💡 প্রস্তাবনা:
-
কিছু লাইনে শব্দসংখ্যা সামঞ্জস্য করলে ছন্দ আরও মসৃণ হবে।
-
প্রয়োজনে কিছু অলঙ্কারী শব্দ সরল করে দিলে পাঠকের জন্য সহজবোধ্য হবে।
সম্পর্কিত
নিরবতার ভাবনা













