জেলা সাহিত্য পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশের সময় ০৫:২৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ৪৫ বার দেখা হয়েছে
স্টাফ রিপোর্টার: জেলার কবি, সাহিত্যিক ও সুধীজনদের সম্মানে জেলা সাহিত্য পরিষদের আয়োজনে সোমবার (১২ রমজান) শহরের ম্যানগ্রোভ মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা সাহিত্য পরিষদের সভাপতি মোঃ শহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা, প্রফেসর আবু নসর, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব ওয়াছী, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু এবং পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল। অনুষ্ঠানে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন শিক্ষাবিদ ড. মুফতি আক্তারুজ্জামান। সংগঠন ও আয়োজকরা ইফতারের মাধ্যমে সামাজিক ও সাংস্কৃতিক ঐক্য এবং সাহিত্য চর্চার গুরুত্ব সম্পর্কে আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ম. জামান ও আবু সাঈদ।
























