শিরোনাম
ফিরে এসো নীড়ে
মো: বজলুর রশীদ
- প্রকাশের সময় ০৫:২৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / ৩২৪ বার দেখা হয়েছে
তুমি ফিরে এসো
ফিরে এসো শরতের কাশফুল হয়ে
ফিরে এসো শিশিরভেজা ঘাস হয়ে
কিংবা বৃষ্টি ভেজা ভোর হয়ে।
তুমি ফিরে এসো
বর্ষার ঝিরিঝিরি জলধারা হয়ে
ফিরে এসো বৃষ্টির ফোটা হয়ে
কিংবা বাদল দিনে কদমফুল হয়ে।
তুমি ফিরে এসো
আকাশের মেঘ হয়ে,
আমাকে ভিজিয়ে দিয়ে
একগুচ্ছ কদমফুল নিয়ে।
তুমি ফিরে এসো
আকাশের নীল হয়ে
কিংবা রংধনু হয়ে
আমার মনের কোণে।
তুমি ফিরে এসো
যখন নামিবে আধার ধরণীর বুকে
ফিরে এসো পাখি হয়ে
আপন নীড়ে।
সম্পর্কিত
মো: বজলুর রশীদ























