Dhaka সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

থাইল্যান্ড ভ্রমণে বাধ্যতামূলক হলো ডিজিটাল অ্যারাইভাল কার্ড

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৫:৪৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • / ৬১ বার দেখা হয়েছে

দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ড বিদেশি পর্যটকদের জন্য নতুন নিয়ম চালু করেছে। আগামী ১ মে ২০২৫ থেকে দেশটিতে প্রবেশের আগে সকল বিদেশি পাসপোর্টধারীর জন্য ডিজিটাল অ্যারাইভাল কার্ড (টিডিএসি) পূরণ বাধ্যতামূলক করা হয়েছে। Tourism Authority of Thailand (টিএটি) গত ১ এপ্রিল এক নির্দেশনায় এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন, যা দেশটির পর্যটন শিল্পের উন্নয়ন ও প্রচারে কাজ করে। নির্দেশনায় বলা হয়েছে, আকাশপথ, স্থলপথ বা সমুদ্রপথ—যেকোনো মাধ্যমে থাইল্যান্ডে প্রবেশের আগে বিদেশি নাগরিকদের অনলাইনে টিডিএসি ফর্ম পূরণ করতে হবে। ভ্রমণের সর্বোচ্চ তিন দিনের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে এই নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নতুন এই ডিজিটাল ব্যবস্থার ফলে অভিবাসন প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও নিরাপদ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে আগের মতো কাগজে ফর্ম পূরণের প্রয়োজন থাকবে না। বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে প্রতি বছর লাখো পর্যটক ভ্রমণ করেন থাইল্যান্ডে। নতুন এই উদ্যোগ ভ্রমণপ্রক্রিয়াকে আরও আধুনিক ও ঝামেলামুক্ত করবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

থাইল্যান্ড ভ্রমণে বাধ্যতামূলক হলো ডিজিটাল অ্যারাইভাল কার্ড

প্রকাশের সময় ০৫:৪৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬