শিরোনাম
নিঃশেষ অভিসার
চন্দনা চক্রবর্তী
- প্রকাশের সময় ০৪:১৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ৫৩ বার দেখা হয়েছে
- চন্দনা চক্রবর্তী
নিভৃত নিশীথে কাঁপে
নীরবতার বাঁশি,
অন্তর অরণ্যে জাগে
অচেনা উদাসী।
তোমারই স্মৃতিরা জড়ায়ে
গোপন ব্যথা,
চৈতন্যের কোণে বাজে
অনামা ব্যাকুলতা।
অবেলায় হারানো সেই
দৃষ্টির আহ্বান,
শূন্যতার বুকে রাখে
দগ্ধ অবসান।
অশ্রুর অলিন্দে লেখা
অমোঘ নিবেদন,
অপ্রাপ্ত প্রেমেতে জাগে
চিরন্তন স্পন্দন।
তুমি নেই,,তবু তুমি
ছায়ার মতন,
বিরহের বীণাতে বাজাও
অনন্ত জীবন।
সম্পর্কিত
নিঃশেষ অভিসার


























