Dhaka সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কী যে চাওয়া কী যে পাওয়া

Abdur Rahman
  • প্রকাশের সময় ০৪:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ২৭ বার দেখা হয়েছে

নিঃসঙ্গতা জ্বেলে জ্বেলে
অন্ধকারে পথ চলে কবি
নৈঃসঙ্গ্যই তার ধ্যান আরাধনা
সাধনার সিদ্ধি ও সুন্দর!
একাকিত্ব, নিঝুম রোদন
শিল্পতৃষ্ণা একবুক হাহাকার
অতৃপ্তি ও অপমান কাঁটাগুল্ম তার
অম্লজান ও ক্লোরোফিল,
ভাঙতে ভাঙতে বেদনায় নীল
বেদনা ও মৃত্যুঝুঁকি পান করে করে
বেঁচে থাকে ভাঙাপোড়া কবি,
এঁকে যায় এক লপ্তে
অপ্রাপ্তি ও বিরহের মনোলীনা ছবি!

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

কী যে চাওয়া কী যে পাওয়া

প্রকাশের সময় ০৪:৩৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নিঃসঙ্গতা জ্বেলে জ্বেলে
অন্ধকারে পথ চলে কবি
নৈঃসঙ্গ্যই তার ধ্যান আরাধনা
সাধনার সিদ্ধি ও সুন্দর!
একাকিত্ব, নিঝুম রোদন
শিল্পতৃষ্ণা একবুক হাহাকার
অতৃপ্তি ও অপমান কাঁটাগুল্ম তার
অম্লজান ও ক্লোরোফিল,
ভাঙতে ভাঙতে বেদনায় নীল
বেদনা ও মৃত্যুঝুঁকি পান করে করে
বেঁচে থাকে ভাঙাপোড়া কবি,
এঁকে যায় এক লপ্তে
অপ্রাপ্তি ও বিরহের মনোলীনা ছবি!