Dhaka বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেবহাটায় দুই আইসক্রিম ব্যবসায়ীকে জরিমানা

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০১:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ২০ বার দেখা হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় র‍্যাবের পৃথক ভেজালবিরোধী অভিযানে দুই আইসক্রিম প্রস্তুতকারককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুর ২টার দিকে র‍্যাব-৬, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত উত্তর সখিপুর এলাকার শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালায়। অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন না থাকা এবং আইসক্রিমে ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ও ৪২ ধারায় প্রতিষ্ঠানটির মালিক সুজিত বিশ্বাসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সময় উপজেলার মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতেও অভিযান পরিচালনা করা হয়। সেখানে একই ধরনের অপরাধে প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল খালেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম উভয় কারখানা বন্ধ রাখার নির্দেশ দেন।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

দেবহাটায় দুই আইসক্রিম ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় ০১:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬