Dhaka শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের এক মাসের মাথায় ফাতেমার মৃত্যু

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৬:৫৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ২৯ বার দেখা হয়েছে

যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় বিয়ের মাত্র এক মাসের মাথায় ফাতেমা বেগম (২০) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, ফাতেমা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র ৯ বছর বয়সে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন ফাতেমা। ওই দুর্ঘটনার পর থেকেই তার মানসিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। প্রায় এক মাস আগে পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কয়েকদিন পর তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন।

ফাতেমার মা জানান, সোমবার বিকেলে তিনি সাজগোজ করে মায়ের কাছে ঘুরতে যাওয়ার আবদার করেন। পরে নিয়ে যাওয়ার আশ্বাস দিলে অভিমান করে নিজের ঘরে চলে যান। কিছুক্ষণ পর ঘরের দরজা বন্ধ অবস্থায় থাকায় এবং দীর্ঘ সময় সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

বিয়ের এক মাসের মাথায় ফাতেমার মৃত্যু

প্রকাশের সময় ০৬:৫৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬