প্রকাশের সময়
০৫:৫৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
/
১৪
বার দেখা হয়েছে
যশোর:যশোর জেলার শার্শা উপজেলায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল পৌনে সাতটার দিকে উপজেলার খাজুরা গ্রামের কেবি ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উলাশি খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে শাহীনুর রহমান (৩৫) এবং একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে তোজাম্মেল হোসেন (৪২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাভারণ থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২০-৭৪৪২) এবং উলাশি থেকে নাভারণগামী একটি মোটরসাইকেল (সাতক্ষীরা হ-১৩-৮১৬৬) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শাহীনুর রহমান মারা যান। গুরুতর আহত অবস্থায় তোজাম্মেল হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর তিনিও মারা যান। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।