বাংলাদেশ 4:06 am, Tuesday, 24 November 2026
দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠকে এমপি রবিউল বাশার

জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে

  • Reporter Name
  • প্রকাশ 10:54:31 am, Saturday, 17 October 2026
  • 200 Time View

সাতক্ষীরা সংবাদদাতা: জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন, “গাদ্দারি করে অতীতে কোনো সরকার টিকে থাকতে পারেনি, বর্তমান সরকারও টিকতে পারবে না।”

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাদ্দিস রবিউল বাশার বলেন, জনগণের দাবি আদায়ে আগামী ৩০ অক্টোবর জামায়াতে ইসলামীসহ ১১ দলের উদ্যোগে দক্ষিণাঞ্চলে লংমার্চ অনুষ্ঠিত হবে। জাতীয় প্রত্যাশা পূরণ ও জনগণের দাবি প্রতিষ্ঠায় এ কর্মসূচি সফল করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

সারের ডিলার নিয়োগের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, অনিয়ম, দুর্নীতি ও অর্থের বিনিময়ে প্রকৃত কৃষকদের বঞ্চিত করে রাজনৈতিক বিবেচনায় শুধু বিএনপির নেতা-কর্মীদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্ত দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে এবং এর পরিণতি সরকারকেই ভোগ করতে হবে।

একই সঙ্গে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের জনগণের পাশে থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওবাইদুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন ও জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

তোর ছবি

দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠকে এমপি রবিউল বাশার

জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে

প্রকাশ 10:54:31 am, Saturday, 17 October 2026