বাংলাদেশ 3:05 pm, Tuesday, 24 November 2026
পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, ফি নেওয়া যাবে না

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এ পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি আদায় করা যাবে না মর্মে নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ বছর আগামী ২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী সারা দেশের মতো সাতক্ষীরা জেলাতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার সাতটি উপজেলা থেকে মোট ১ হাজার ২১০টি প্রাথমিক বিদ্যালয়ের ৮ হাজার ১২১ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, সাতক্ষীরা সদর উপজেলা থেকে সর্বাধিক ২৩৫টি বিদ্যালয়ের ১ হাজার ৮১১ জন পরীক্ষার্থী অংশ নেবে। এছাড়া আশাশুনিতে ১৬৯টি বিদ্যালয়ের ১ হাজার ৬২ জন, কলারোয়ায় ১৩৪টি বিদ্যালয়ের ১ হাজার ১৫০ জন, কালিগঞ্জে ১৫৭টি বিদ্যালয়ের ১ হাজার ৭১ জন, তালায় ২২৪টি বিদ্যালয়ের ১ হাজার ২১১ জন, দেবহাটায় ৬১টি বিদ্যালয়ের ৫৭৯ জন এবং শ্যামনগরে ২৩০টি বিদ্যালয়ের ১ হাজার ২৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় বসছে।

পরীক্ষার ফি আদায় প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি নেওয়া যাবে না। এ সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

অধিদপ্তরের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর রবিবার বাংলা, ২১ ডিসেম্বর সোমবার ইংরেজি, ২২ ডিসেম্বর মঙ্গলবার প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বুধবার বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। সংশোধিত নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৬০০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ২২৫ টাকা এবং এককালীন ২২৫ টাকা অনুদান পাবে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন জানান, ফি ছাড়া পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সরকারি নির্দেশনার আলোকে এবং পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও শিক্ষা অফিসের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

তোর ছবি

পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর

সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী, ফি নেওয়া যাবে না

প্রকাশ 08:23:00 am, Saturday, 17 October 2026