গল্প : নিমগাছ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৭। কোন বৈশিষ্ট্যের কারণে নিমগাছ কবিকে পছন্দ করল?
ক) ছাল না তোলার জন্য
খ) পাতা না ছিঁড়ার জন্য
গ) ডাল বা ডাঁটার জন্য
ঘ) মুগ্ধদৃষ্টিতে চেয়ে থাকার জন্য
২৮। খোস দাদ, হাজা চুলকানিতে নিমপাতা ব্যবহার করার কারণ-
i. রোগমুক্তির জন্য
ii. প্রশান্তি লাভের জন্য
iii. আরোগ্য লাভের জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৯। কবি নিমগাছের ডাল-পাতা ছিঁড়ল না যে কারণে-
i. অনুভূতিশীল বলে
ii. মূল্যবান বলে
iii. সৌখিন বলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩০। ‘নিমগাছ’ গল্পটি রচনার সময় গল্পকার যে বিশেষ বৈশিষ্ট্যের পরিচয় দিয়েছেন-
i. কাব্যিক
ii. প্রতীকাশ্রয়ী
iii. গীতিধর্মিতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
বৃক্ষপ্রেমী, বলাই দা বহু বছর আগে বলধা গার্ডেনে প্রতিজ্ঞা করেছিলেন। এখানে রয়েছে নানা ধরনের ঔষধি বৃক্ষ। সবাই গাছগুলো থেকে পাতা, ছাল, শিকড় নিয়ে থাকে। কিন্তু কেউই গাছগুলোর যত্ন নেয় না।
৩১। ওপরের উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনার নৈকট্য লাভে সমর্থ?
ক) মমতাদি
খ) নিমগাছ
গ) অভাগীর স্বর্গ
ঘ) পল্লীসাহিত্য
৩২। ওই রচনার যে বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে-
i. অকৃতজ্ঞতা
ii. বৃক্ষপ্রেম
iii. অবহেলা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : নিম গাছ গল্প থেকে ২৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
করিম মিয়া বহুকষ্টে তার ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন। কিন্তু তিনি বৃদ্ধ হওয়াতে ছেলে তাকে মূল্যায়ন করে না। তাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসে।
৩৩। ওপরের উদ্দীপকের করিম মিয়া ‘নিমগাছ’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?
ক) নিমগাছ খ) কবিরাজ
গ) গৃহবধূ ঘ) কবি
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৪ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
জব্বার মিয়া তার ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন। কিন্তু তিনি বৃদ্ধ হওয়াতে ছেলে তাকে শহরে নিজের বাড়িতে রাখে না। তাকে বোঝা মনে করে গ্রামের বাড়িতে রাখে।
৩৪। ওপরের উদ্দীপকের চরিত্রে প্রকাশ পেয়েছে-
i. অবহেলা
ii. অবজ্ঞা
iii. কর্মব্যস্ততা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৫ ও ৩৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
সাদিক মিয়া একজন স্বনামধন্য কবিরাজ। তিনি তার চিকিৎসা পদ্ধতির জন্য বৃক্ষের পাতা, ছাল প্রভৃতি ব্যবহার করে থাকেন। কিন্তু তিনি বর্তমানে আগের মতো আর মানুষের চিকিৎসা করতে পারেন না। কারণ মানুষ ঔষধি বৃক্ষগুলো সব কেটে ফেলেছে।
৩৫। ওপরের উদ্দীপকের সাদিক ‘নিমগাছ’ গল্পের কোনটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ?
ক) নিমগাছ
খ) কবিরাজ
গ) নতুন মুখ
ঘ) গৃহবধূ
৩৬। সাদিকের সাদৃশ্যের বিষয়টি যে দৃষ্টিকোণ থেকে বিবেচ্য-
i. চিকিৎসাজনিত
ii. পেশাগত
iii. আইনগত
নিচের কোনটি ঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
রাসেল সাহেব সৎ ও যোগ্য হওয়ায় অফিসের বড় কর্তার আস্থাভাজন। সহকর্মীরা তার বিরুদ্ধে কুৎসা রটালেও পরিশ্রমের কারণে তিনি পদোন্নতি পান।
৩৭। ওপরের উদ্দীপকটি কোন গল্পের সঙ্গে ভাবের বিপরীত?
ক) অভাগীর স্বর্গ
খ) দেনা-পাওনা
গ) মমতাদি
ঘ) নিমগাছ
৩৮। ওপরের উদ্দীপকে উল্লিখিত অমিলটি কোন দৃষ্টিকোন থেকে বিবেচ্য?
ক) অবহেলা
খ) অকৃতজ্ঞ
গ) উপযুক্ত মূল্যায়ন
ঘ) ঘৃণা
উত্তর: ২৭. ঘ, ২৮. খ, ২৯. খ, ৩০. ক, ৩১. খ, ৩২. খ, ৩৩. গ, ৩৪. ক, ৩৫. খ, ৩৬. ক, ৩৭. ঘ, ৩৮. গ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
Reporter Name 














































