বাংলাদেশ 4:09 am, Saturday, 7 November 2026
তারেক রহমানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এ কর্মসূচি আলিপুরে আনা হয়েছে

আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি: ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার আলিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে মাহমুদপুর হাটখোলা বাজারে আয়োজিত এক সুধী সমাবেশে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুর রউফ। প্রাথমিকভাবে ইউনিয়নের ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রম শুরু হয়েছে।

আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশাহ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রউফ বলেন, আলিপুর ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে তিনি সব সময় কাজ করতে চান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এ কর্মসূচি আলিপুরে আনা হয়েছে বলে জানান তিনি। ভোটের রাজনৈতিক হিসাব-নিকাশের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সেবা করাই তাঁদের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন আব্দুর রউফের জ্যেষ্ঠ পৌত্র ও আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সামির শোয়েব রাদমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল সিয়াম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক বাবলু, সাংগঠনিক সম্পাদক আবু হাসান, ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার হাফিজুল ইসলাম, আলিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান পল্টু, সাধারণ সম্পাদক মো. আজগার আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসানুল্লাহ, তাঁতী দলের আহ্বায়ক শাহীন ও ছাত্রদল নেতা তানভীর রহমান শুভ।

এ ছাড়া স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন, জিএম আফাজ উদ্দিন, এবাদুল্লাহ ও মো. আজিজুর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির বিস্তারিত তুলে ধরে ভলান্টিয়ার নাজমুন্নাহার জানান, পরিবারের নারীদের ক্ষমতায়ন ও তাঁদের সরাসরি সহযোগিতার লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রাথমিক নিবন্ধনের জন্য আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, পাসপোর্ট আকারের রঙিন ছবি, সচল মোবাইল নম্বর ও নিজের নামে নিবন্ধিত বিকাশ বা নগদ হিসাবের তথ্য দিতে হবে। পাশাপাশি স্বামীর এনআইডির ফটোকপি, সন্তানদের প্রয়োজনীয় তথ্য ও পরিবারপ্রধানের বিবরণ জমা দিতে হবে।

তিনি জানান, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা বাড়ি বাড়ি গিয়ে অথবা নির্ধারিত কেন্দ্রে তথ্য সংগ্রহ করবেন। সঠিক সুবিধাভোগী নির্বাচনের জন্য সবাইকে নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

তারেক রহমানের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এ কর্মসূচি আলিপুরে আনা হয়েছে

আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন

প্রকাশ 03:28:43 pm, Tuesday, 20 October 2026