- তাওহীদ আল মামুন
আজকে খোকা মাছ ধরেছে
বড়শি হাতে নিয়ে,
কি দারুণ ওই মাছগুলো ভাই
দেখো তোমরা গিয়ে!
আসলো সবাই দেখতে তাকে
কি দারুণ সেই বড়শি!
আসলো আরো বন্ধুরা সব
আছেন যত পড়শি।
সাবাস ছেলে! কি মাছ পেলে
বলে যখন লোকে,
খোকা তখন মুচকি হাসে
আনন্দিত চোখে!
বিশাল একটা রুইয়ের মাথা
আটকে যখন ছিপে!
সবাই তখন বাঃ বাঃ বলে
মাছটা ধরে চিপে!
বড়শি
কবি: তাওহীদ আল মামুন
‘বড়শি’ কবিতাটি শিশুতোষ একটি আনন্দময় ছড়াকবিতা। কবি তাওহীদ আল মামুন এই কবিতায় খোকার মাছ ধরার আনন্দ, বন্ধুদের কৌতূহল এবং গ্রামবাংলার পরিচিত পরিবেশকে সহজ-সরল ভাষায় তুলে ধরেছেন।
কবিতায় দেখা যায়, খোকা বড়শি দিয়ে মাছ ধরেছে। তার মাছ ধরার খবর ছড়িয়ে পড়লে বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা তাকে দেখতে আসে। সবাই খোকার মাছ ধরা নিয়ে প্রশংসা করে। বিশেষ করে বিশাল একটি রুই মাছ বড়শিতে আটকে গেলে সবার আনন্দ ও উচ্ছ্বাস আরও বেড়ে যায়। খোকাও সবার প্রশংসা পেয়ে আনন্দিত হয়।
কবিতাটির ভাষা সহজ, ছন্দ সাবলীল এবং বিষয়বস্তু শিশুদের উপযোগী। এতে গ্রামীণ জীবন, মাছ ধরার আনন্দ, বন্ধুত্ব ও পারস্পরিক আনন্দ ভাগ করে নেওয়ার সুন্দর চিত্র ফুটে উঠেছে।
‘বড়শি’ কবিতাটি শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের গ্রামবাংলার প্রকৃতি ও জীবনযাত্রার সঙ্গে পরিচিত করে তোলে।
তাওহীদ আল মামুন 




































