বাংলাদেশ 7:05 pm, Sunday, 22 November 2026

দিনেও মশারি টাঙিয়ে থাকতে হচ্ছে

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সরকারি কলেজের পেছনে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রাজারবাগান উত্তরপাড়া এলাকায় মশার উপদ্রব বেড়েছে। ড্রেনের জমে থাকা নোংরা পানিতে মশার লার্ভা জন্মানোর পাশাপাশি দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধনের কার্যক্রম না থাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা গেছে, এলাকার বিভিন্ন গলির ড্রেনে ময়লা-আবর্জনার সঙ্গে পচা পানি জমে আছে। এসব স্থানে মশার লার্ভাও দেখা গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না করায় সেগুলো মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। এলাকাবাসী জানান, মশার উপদ্রবে দিনের বেলাতেও ঘরে-বাইরে স্বস্তিতে থাকা যাচ্ছে না। বাধ্য হয়ে অনেককে দিনের বেলাতেও মশারি টাঙিয়ে থাকতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা রিয়াদ হোসেন বলেন, ড্রেনে মশার পরিমাণ এত বেশি যে দিনের বেলাতেও ঘরে থাকা কঠিন। দীর্ঘদিন ধরে পৌরসভা থেকে মশার ওষুধ ছিটানো বা স্প্রে করার উদ্যোগ দেখা যায়নি। এতে এলাকার মানুষ ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছেন। আরেক বাসিন্দা আব্দুল কাদের বলেন, মশার কামড়ে শিশুদের নিয়ে সব সময় আতঙ্কে থাকতে হয়। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সাতক্ষীরা পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী জানান, পৌরসভার পক্ষ থেকে পর্যায়ক্রমে সব ওয়ার্ডে মশার ওষুধ ছিটানো ও ড্রেন পরিষ্কারের কার্যক্রম চলছে। রাজারবাগান এলাকায় দ্রুত ফগার মেশিন ও লার্ভিসাইড স্প্রে পাঠানোর জন্য পরিচ্ছন্নতা বিভাগকে নির্দেশ দেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

দিনেও মশারি টাঙিয়ে থাকতে হচ্ছে

প্রকাশ 09:45:39 pm, Friday, 6 November 2026