বাংলাদেশ 6:27 am, Monday, 23 November 2026
স্মার্ট পুলিশ হিসেবে গড়ে উঠতে শৃঙ্খলার বিকল্প নেই

সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেডে পুলিশ সুপার

সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। প্যারেড পরিদর্শনকালে পুলিশ সদস্যদের দক্ষতা, শারীরিক সক্ষমতা ও পোশাক-পরিচ্ছদের মান মূল্যায়ন করেন পুলিশ সুপার। এ সময় চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন এবং প্যারেডের সার্বিক মানে সন্তোষ প্রকাশ করেন। পুলিশ সুপার বলেন, মাস্টার প্যারেড পুলিশের শৃঙ্খলার গুরুত্বপূর্ণ অংশ। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে। স্মার্ট পুলিশ হিসেবে গড়ে উঠতে শৃঙ্খলা বজায় রাখার বিকল্প নেই। তিনি পোশাকবিধি মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন, সরকারি সম্পদের সাশ্রয়ী ব্যবহার এবং যথাযথ হেফাজতের নির্দেশনা দেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতনতা, জনসাধারণের সঙ্গে ভালো ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মো. বায়েজীদ ইসলাম। প্যারেড শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্সের ব্যারাক, ডি-স্টোর ও অস্ত্রাগার পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. আখতারুজ্জামান, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

স্মার্ট পুলিশ হিসেবে গড়ে উঠতে শৃঙ্খলার বিকল্প নেই

সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেডে পুলিশ সুপার

প্রকাশ 10:56:36 pm, Thursday, 12 November 2026