বাংলাদেশ 9:07 pm, Sunday, 22 November 2026

আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামের কাজিরাঙার কাছে ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (১৩ নভেম্বর) গোলাঘাট জেলার রঙাজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিনিবাসটি বোকাখাত থেকে নগাঁও যাচ্ছিল। পথে একটি কনটেইনারবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মিনিবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী গাড়ির ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। আহতদের কোহোরা মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। গোলাঘাট জেলার এক নির্বাহী ম্যাজিস্ট্রেট ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানান, চিকিৎসকেরা ২৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত গতির কারণে মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে নির্ধারিত গতিসীমা ও বিধিনিষেধও লঙ্ঘন করেছিল মিনিবাসটি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনার কথা জানিয়েছেন। রাজ্যের মন্ত্রী অতুল বোরা ঘটনাস্থলে থেকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম তদারক করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

আসামে ট্রাক-মিনিবাস সংঘর্ষে নিহত ২৪

প্রকাশ 08:43:13 pm, Friday, 13 November 2026